
রিফ্রেশিং ক্লিয়ার ড্রিংক ব্র্যান্ড সেভেনআপ সম্পুর্ন নতুন “সবুজ-সোনালী রঙের” লিমিটেড এডিশন প্যাকেজিং এর মাধ্যমে রমজান মাসের তাৎপর্যকে তুলে ধরেছে। রমজান মাসের গুরুত্ব বহন করে এমন সব ডিজাইন উপাদান, যেমন- রমজানের চাঁদ, তারা ইত্যাদি থেকে অনুপ্রাণিত হয়ে, পেপসিকো ডিজাইন অ্যান্ড ইনোভেশন টিম- এই নতুন প্যাকেজিং ডিজাইন তৈরি করেছে।
নতুন ডিজাইনটি সম্পর্কে পেপসিকো বাংলাদেশ রিজিওন-এর মার্কেটিং ডিরেক্টর নাসিব পুরী বলেন, “রমজান মাস খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস, এটি এমন একটি সময় যখন সবাই একসাথে পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়। আমরা এই মুহূর্তগুলোর অংশ হতে চাই এবং এই মুহূর্তগুলোকে আরও স্পেশাল করে তুলতে চাই। সেভেনআপ এর এই লিমিটেড এডিশন প্যাকের মাধ্যমে আমরা চেয়েছি, রমজানের তাৎপর্য ধারণ করতে আর দেশের প্রতিটি পরিবারের ইফতার টেবিলে যোগ করতে ফ্রেশনেসের নতুন ছোঁয়া।”
ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর হেড অফ মার্কেটিং শফুদ্দিন ভুঁইয়া (শ্যামল) বলেন, “সেভেনআপ দেশের সবচেয়ে বড় সফট ড্রিংকস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত এবং ব্র্যান্ডটি সবসময়ই বাংলাদেশের ভোক্তাদের থেকে পেয়েছে অশেষ ভালোবাসা। এই বছর, রমজানে ভোক্তাদের এই লিমিটেড এডিশন প্যাকেজিং উপহার দিতে পেরে এবং এর সাথে রমজান উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করি, দেশীয় সংস্কৃতি ও রমজানের মূল্যবোধ থেকে অনুপ্রাণিত নতুন সবুজের উপর সোনালি রঙের এই প্যাকেজিং দ্রুত গ্রাহকদের মনে জায়গা করে নিবে এবং দোকানের শেলফে সেভেনআপকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে, যা ভোক্তাদেরকেও আকৃষ্ট করবে।”
সূক্ষ্ম, সবুজ ও সোনালী বর্ণের নতুন এই ডিজাইনটি সেভেনআপ এর ৬০০ মিলি, ১ লিটার এবং ২.২৫ লিটার প্যাকের প্যাকেজিং এর জন্য ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি বিশেষ এই ডিজাইনে তৈরি বিভিন্ন কমিউনিকেশন দোকানগুলোতে দেখা যাবে।
- ১ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৩বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৫ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৬সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৭সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৮সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৯ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১০ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত