ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬ ৯:৫৮ পিএম

রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই।স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

২০২৫সালে উচ্চমূল্য স্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে।

এটি রবির এ যাবৎ কালের সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা।এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল,শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন রবি আজিয়াটা পিএলসির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই।

তিনি বলেন, পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং প্রায় শূণ্য ঋণ অবস্থা কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়া দসাতারা পরিচালন দক্ষতা ও ডিজিটাল অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, রবির সক্রিয় গ্রাহকদের ৭০শতাংশ এখন ফোরজি ব্যবহারকারী,যা এ খাতে সর্বোচ্চ।রবি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে। ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রথম চার-স্তর বিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে রবি। টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

২০২৫ সাল শেষে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস)আগের বছরের তুলনায় ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...