
রমজানের শেষ জুমায় যেন তিল ধারণের ঠাঁই ছিল না বরিশালের মসজিদগুলোতে। প্রখর রোদ উপেক্ষা করেই শেষ জুমায় মসজিদে মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের।
শুক্রবার (২৯ এপ্রিল) বরিশালের প্রায় সব মসজিদে অন্য সময়ের চেয়ে বেশি মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ মসজিদেই ভেতরে মুসল্লিদের জায়গায় সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।
রাস্তার পাশের মসজিদগুলোতে জায়গা না হওয়ায় মূল সড়কেও গেছে নামাজের কাতার, তীব্র রোদের মধ্যেই নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
বরিশাল নগরীর আলেকান্দা ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদ দেখা গেছে, বেলা ১২টা থেকে মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করেন। বেলা সাড়ে ১২টার মধ্যেই ভরে যায় পুরো মসজিদ। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ এসেছিলেন এ মসজিদে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেককে বাইরেও নামাজ আদায় করতে দেখা গেছে। ইউসুফ উদ্দিন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এদিকে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের মসজিদ, সাগরদী মাদ্রাসা মসজিদ, স্টীমার ঘাট মসজিদ, বাংলাবাজার মোড়ের মসজিদ সহ নগরীর বিভিন্ন এলাকাতেও দেখা গেছে মুসল্লিদের উপচেপড়া ভিড়। তীব্র রোদের মধ্যে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেছেন। বেশির ভাগ মসজিদে জুমার বয়ানে রমজানের ইবাদত, যাকাত নিয়ে আলোচনা করেন ইমাম-খতিবরা।
- ১গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ৫রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৭এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস
- ৯ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১০ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত





পাঠকের মতামত