
নির্বাচন কমিশনের (ইসি) ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামী বছরের ৭ জুলাই। সুবর্ণজয়ন্তীর এ দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে সাংবিধানিক এ প্রতিষ্ঠান।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ১৯৭৩ সালের ৭ জুলাই স্বাধীন বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মো. ইদ্রিস। সে হিসাবে ২০২২ সালের ৭ জুলাই কমিশনের ৫০ বছর পূর্ণ হচ্ছে। তবে সে সময় ঈদুল আজহার জন্য ৫০ বছর পূর্তি উদযাপনে তারিখটা পরবর্তীতে ঠিক করা হবে।
সম্প্রতি এ জন্য গঠিত কোর-কমিটির সভায় বেশকিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ওই সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রাথমিকভাবে নেওয়া কিছু সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ৫০ বছর পূর্তি অনুষ্ঠান তিন দিনব্যাপী হতে পারে। প্রথম দিন সকালে র্যালি হবে, কমিশন র্যালি উদ্বোধন করবে, এতে বিভিন্ন স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানানো হতে পারে; অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে করতে প্রাথমিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি, সব স্টেকহোল্ডার, দূতাবাসসহ অন্যান্যদের আমন্ত্রণ জানানোর কথাও বলা হয়। ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, উদ্বোধনী অনুষ্ঠানে ইসির ৫০ বছরের ইতিহাস নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও ইসি আন্তর্জাতিক যেসব সংস্থার সদস্য তাদের আমন্ত্রণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নির্বাচন ভবন প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা ও অনুষ্ঠানের শেষ দিন কনসার্টের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নেরর জন্য ১১টি উপকমিটি গঠন করার কথা বলা হয়। এই উপকমিটির আহ্বায়করা নিজ নিজ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে কমিটির পরিকল্পনা কোর-কমিটির কাছে উপস্থাপন করে বাস্তবায়ন করবে।
- ১মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৩আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৪সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৭নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ১০মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত