প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০ ৬:৫২ এএম
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ও আশেপাশের এলাকার ১ হাজার ১৫৬টি মোটরসাইকেলকে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সবগুলো কোম্পানিকে পাঠানো হয়েছে।

প্রাথমিক অনুমোদনপ্রাপ্ত রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরসাইকেলগুলো চলাচল করতে পারবে, ডিটিসিএ এলাকা অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায়। এখনও চট্টগ্রামসহ আরও কয়েকটি শহরের জন্য অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশে কভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর গত ২৬ মার্চ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে তাদের কার্যক্রম বন্ধ রাখতে চিঠি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপর থেকে এতদিন পর্যন্ত অনলাইনভিত্তিক এই সেবা বন্ধ ছিল।

শেয়ার

পাঠকের মতামত

মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ...

প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে আমরা ...

এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

দেশের বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত করেছে ...