
রাজধানীর পৃথক দুই ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটনা দুটি ঘটে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনের রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয়দের কাছে জানতে পারি, রেললাইনে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত অন্য ব্যক্তির বিষয়ে তিনি জানান, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই বজলুর রশিদ আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আমরা ওই দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছি। নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি
- ১হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ২ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৩কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৪জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৬নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৭চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৮দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ৯সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ১০রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৭২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু





পাঠকের মতামত