পল্টনে যুবদলের পরিচয়ে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
রাজধানীর পল্টনে যুবদলের নেতা-কর্মী পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং জোরপূর্বক টাকা ...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চারজনকে বদলি-পদায়ন করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে তাদের বদলি-পদায়ন করা হয়।
মো. আমিরুল ইসলামকে কামরাঙ্গীরচর থানা, মো. মোকাম্মেল হককে রূপনগর থানা, মোহসীন উদ্দিনকে নিউ মার্কেট থানা ও মো. আব্দুল আলিমকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি-পদায়ন করা হয়েছে।
এম পি

পাঠকের মতামত