
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে আলোচনা সভা ও পোস্টারিং কার্যক্রম চালিয়েছে কুবি শাখা ছাত্রদল।
এ ঘটনায় সংক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার (৯ নভেম্বর) সকাল ১০টায় মানববন্ধন করে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে তারা প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় কুবি হবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে গত শনিবার (৮ নভেম্বর) মুক্তমঞ্চে ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই আলোচনা সভা আয়োজন করে। একই সঙ্গে মূল ফটক ও বিজয় ২৪ হলে পোস্টারিং করে।
এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী বায়জিদ হোসেন বলেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত একটি ক্যাম্পাস। এখানে কোনো রাজনৈতিক ব্যানারে কার্যক্রম চালানোর অধিকার কারও নেই। কিন্তু গতকাল আমরা মুক্তমঞ্চে ছাত্রদলের কার্যক্রম দেখেছি। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা যদি সমঝোতা করতে চায়, সেটা প্রকাশ্যে ঘোষণা দিক; নইলে আইন বাস্তবায়ন করুক।
বক্তব্যে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, নামে-বেনামে যারাই রাজনীতি করবে, আমরা তার বিরোধিতা করি। ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত করে। প্রশাসন রাজনীতি বন্ধ ঘোষণা করলেও বাস্তবে তা কার্যকর করতে পারছে না।
এ বিষয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী সায়েম মোহাইমিন বলেন, বাংলাদেশে রাজনীতি থাকবে, কিন্তু কুবির ৫০ একরের ভেতরে কোনো রাজনৈতিক কার্যক্রম আমরা চাই না। অতীতে রাজনীতির কারণে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, অনেককে লাঞ্ছিত হতে হয়েছে। আমরা চাই কুবি রাজনৈতিক আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত থাকুক।
স্মারকলিপি জমা নেওয়ার পর প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, গতকাল যে প্রোগ্রামটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেটির জন্য প্রক্টরিয়াল বডির কোনো অনুমতি নেওয়া হয়নি। এতে করে কোনো বিশৃঙ্খলার দায়ভার প্রশাসন নেবে না। আমরা বারবার রিকোয়েস্ট করেছি ১ম ও ১০০তম সিন্ডিকেটে স্পষ্টভাবে বলা হয়েছে, কুবি হবে রাজনীতি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস। তবুও কিছু ঘটনা অগোচরে ঘটছে।
নিয়ম ভঙ্গের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আগামী সিন্ডিকেট সভায় এই বিষয়টি উত্থাপন করা হবে। যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৫ বছর ধরে এ ধরনের কার্যক্রম চলেছে; বিষয়টি সঠিকভাবে সমাধান করতে কিছুটা সময় লাগবে।
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত