জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ ৩:৫২ পিএম , আপডেট: নভেম্বর ৮, ২০২৫ ৪:৫৮ পিএম

দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে রাজনীতি স্থিতিশীল অবস্থায় থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রোগুলেটরী অথরিটির (এমআরএ) উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেয়া উদ্দেশ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবী পাঠানো হয়েছে যুক্তরাজ্যে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এসটবলিস্ট করার চেষ্টা করছেন। যদি এটি সফল হয়, তাহলে দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন। এতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এনজিও’র চেয়ারম্যানরা।

টিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...