প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ ৯:৪২ এএম , আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪ ৯:৫৩ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে মাটিবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকচালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...