নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬ ৯:৩০ এএম

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে। এক বছরের ব্যাবধানে এই শিক্ষাবোর্ডে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী বাড়ার তথ্য শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।

জানা গেছে- এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এছাড়া ২০২৫ সালে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

তিনি বলেন, কোনো কেন্দ্র/কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ ...

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ...