জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬ ৯:৪৩ পিএম , আপডেট: জুলাই ৩, ২০২৬ ৯:৪৬ পিএম

গাজীপুরের রাজেন্দ্রপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে তারা বিক্ষোভ মিছিল করে। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর থানা এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক আজিজুল সিনহা, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লি, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর সিকদার, রমজান আলী, রাকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সুমন বর্মন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লি, ছাত্রদল নেতা আরিফ, পারভেজ এবং ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন কাজীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর প্রতিবাদে জয়দেবপুর থানা এলাকায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে একইদিন (শুক্রবার) দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মুহুর্তেই ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...