প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪ ৩:৫২ পিএম , আপডেট: জুলাই ২৪, ২০২৪ ৪:০৭ পিএম

বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট আজ বুধবার রাতের মধ্যেই চালু হতে পারে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন-আইএসপিএবি।

বুধবার (২৪ জুলাই) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

এদিকে, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পাঁচ দিন পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, শিগগিরই মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

তিনি জানান, বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জানান, প্রথমে সরকারি হাসপাতাল, ওয়াসা, ডেসকো ও ব্যাংকগুলোতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এরপর জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন গণমাধ্যমের অফিস, বাণিজ্যিক এলাকা, বাংলাদেশ রেলওয়ে ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দেওয়া হয়। ধীরে ধীরে ইন্টারনেট সেবার আওতাধীন এলাকার পরিধি বাড়ানো হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের জেরে দেশজুড়ে শুরু হওয়া সহিংসতার পর বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...