
জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রুশ ভূখণ্ডে যুক্ত করার নিন্দা জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘে ভোট দিয়েছিলেন তিনি।
মাদাগাস্কারের প্রেসিডেন্টের কার্যালয়ের দু’টি সূত্রের বরাত দিয়ে বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রচেষ্টার নিন্দা জানায় জাতিসংঘ। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটাভুটির মাধ্যমে এই নিন্দা জানায়।
জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাবে সমর্থন দেয় ১৪৩টি দেশ। তবে চীন ও ভারতসহ ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। অন্যদিকে রাশিয়ার পাশাপাশি, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া এই চারটি দেশ ভোট প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘের এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ দখলদারিত্ব ‘অবিলম্বে প্রত্যাহার’-এর দাবিও করা হয়েছে। এছাড়া এই প্রস্তাবে আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানোর কথাও উল্লেখ করা হয়েছে।
রয়টার্স বলছে, মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার কার্যালয়ের দুই সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রাশিয়াকে নিন্দা জানানোর প্রস্তাবে যারা সমর্থনে ভোট দিয়েছেন তাদের একজন হওয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড র্যান্ড্রিয়ামান্দ্রাটোকে বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আফ্রিকার অনেক দেশকে বিব্রতকর কূটনৈতিক অবস্থানে ফেলেছে। অনেকেরই পশ্চিম এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কের পাশাপাশি রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্কের জটিল ইতিহাস রয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কিছু পশ্চিমা দেশকে হতাশ করে আফ্রিকার এসব দেশ মূলত যুদ্ধে কোনো পক্ষ নেওয়া এড়িয়ে গেছে।
গত সপ্তাহ পর্যন্ত মাদাগাস্কার ইউক্রেনের সংকট সংক্রান্ত রেজুলেশনের বিভিন্ন ভোটের সময় ভোটদান থেকে সবসময় বিরত ছিল। সরকার এ বিষয়ে নিরপেক্ষতা ও জোটনিরপেক্ষতার কথা উল্লেখ করেছে।
রয়টার্স বলছে, পররাষ্ট্রমন্ত্রীর পদ হারানোর পর রিচার্ড র্যান্ড্রিয়ামান্দ্রাটো অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ভোটে বিরত থাকা ৩৫টি দেশের মধ্যে ১৮টি আফ্রিকান দেশ ছিল। এছাড়া রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত