প্রকাশিত: মে ১৫, ২০২৪ ৪:৫২ পিএম , আপডেট: মে ১৫, ২০২৪ ৪:৫৩ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি। বুধবার (১৫ মে) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

নবনিযুক্ত তিন বিচারপতি হলেন-  মুহাম্মদ আবদুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীরা যাতে সহজে ন্যায়বিচার পেতে পারেন, সেজন্য সর্বোচ্চ আদালতসহ সব আদালতের বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি।

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ...

যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ...

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তি, ...