
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন আজ।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাষ্ট্রপতির এ সফরে তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর পৌনে ২টায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে জাতির জনকের সমাধিসৌধে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে সই করবেন।
পরিদর্শন বইয়ে সই করা শেষে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি মাদারীপুরের শিবচরে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। এছাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন তিনি।
সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৭প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত