
টোকিও অলিম্পিকের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানি অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়েছিল ৪-০ গোলে। কিন্তু পরের ম্যাচেই আইভরি কোস্টের বিপক্ষে হোঁচট খায় সেলেসাওরা। তাদের বিপক্ষে ড্রয়ের পর বুধবার সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয় পেয়েছে তারা।
তবে তাতে বেশ কষ্টই করতে হয়েছে ব্রাজিলকে। ৭৩ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতা। পরে রিচার্লিসনের জোড়া গোলে ৩-১ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে তারা।
এদিন বল দখলের লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে সমানতালে পাল্লা দেয় সৌদি আরবও। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় বা ড্র না পাওয়া দলটি শুরু থেকেই সেলেসাওদের চাপে রেখেছিল। যদিও ম্যাচে শুরুতে এগিয়ে যায় ব্রাজিলই। ম্যাচের ১৪ মিনিটে ম্যাথিউস কুনহা এগিয়ে দেন তাদের।
তবে ওই গোল শোধ দিতে খুব বেশি সময় নেয়নি সৌদি আরবও। ২৭ মিনিটে আব্দুল্লাহ আল আমরির গোলে সমতা ফেরায় তারা। এই ব্যবধান সেলেসাওরা ধরে রেখেছিল ম্যাচের ৭৩ মিনিট অবধি। রিচার্লিসন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। পরে ৯৩ মিনিটে গোল করে দলের স্বস্তির জয় নিশ্চিত করেন তিনিই।
ম্যাচের ৫১ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছে ব্রাজিল। দুই দলই ফাউল করে ১৬ টি করে। সৌদি আরবের চার হলুদ কার্ডের বিপরীতে ব্রাজিল দেখেছে তিনটি। অবশ্য কর্নার কিকে সৌদি আরবের চেয়ে ঢের এগিয়ে ছিল সেলেসাওরা। তাদের ১১ কর্নারের বিপরীতে সৌদি আরব পেয়েছে মাত্র তিনটি।
- ১গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ২দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৪জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৫১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৬আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৭জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৮জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ১০জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত