প্রকাশিত: জুলাই ১৩, ২০২০ ১১:৫২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।

২০১৯ সালের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার ভার্চুয়ালে কোম্পানিটির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এ সভাতেই পর্ষদের ঘোষণা করা ডিভিডেন্ড অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানির ভাইস চেয়ারম্যান হাবিবুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২০১৯ সালে ৩০০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা প্রিমিয়াম আয় করে। যা আগের বছর (২০১৮ সাল) ছিল ২৬৮ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।

সাধারণ সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. হাবিবুর রহমান মোল্লা এবং সাবেরা ইয়াসমিন চৌধুরীকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।

এরপর পরিচালকরা আলাদা সভা করে জাকিয়া রউফ চৌধুরীকে কোম্পানির চেয়ারম্যান এবং শাহনাজ রহমানকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেন।

কোম্পানিটির নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- হাবিবুল্লাহ খান, শ্রী রাজিব প্রসাদ সাহা, শামসুর রহমান, সামিরা আলম, আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, ইফতিখারুল হক, সাবেরা ইয়াসমিন চৌধুরী, আমিরান হোসেন, শ্রীমতি সাহা, শাজরে হক, মো. হাবিবুর রহমান মোল্লা, আহমেদ সফি চৌধুরী, আজিজুর রশিদ এবং মো. খালেদ মামুন।

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি ...

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

তথ্যমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার ...