
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমেও রয়েছে পয়েন্ট টেবিলে ওপরের দিকে। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান এলচের। সেই এলচেই কিনা বুধবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে চ্যাম্পিয়ন রিয়ালকে। তাতে পয়েন্ট টেবিলের তলানি থেকে তারা উঠে এসেছে ১৫তম অবস্থানে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান বেড়েছে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। যারা একইদিন ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে।
১৪ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ১৪ ম্যাচ থেকে এলচের সংগ্রহ ১৬ পয়েন্ট।
ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে এলচে। এ সময় হেডে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে নেন লুকা মদ্রিচ। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর ৫২ মিনিটের মাথায় পেনাল্টি পায় এলচে। পেনাল্টি থেকে ফিদেল শ্যাভেজ গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এমনকী যোগ করা সময়েও ভাঙে না সমতা।
তাতে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় জিনেদিন জিদানের শিষ্যদের। এই ড্রয়ের মধ্য দিয়ে টানা ছয় ম্যাচ জয়ের যে ছন্দে ছিল রিয়াল সেটাতে ছেদ পড়লো। পাশাপাশি শিরোপা জয়ের ভিত গঠনে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে কিছুটা পিছিয়েও পড়লো তারা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ২বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৩জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৫কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৬সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৭আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ১০সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত