
রাজধানীর আকাশছোঁয়া রুফটপ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ঢাকার আর-বার (১৯ তলা)-এ চলছে “আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স”।
শুক্রবার (৩ এপ্রিল) থেকে এ আয়োজন শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত এটি উপভোগ করা যাবে।
এই বিশেষ আয়োজনে অতিথিরা কক্সবাজারের টাটকা ও সুস্বাদু বিভিন্ন সি-ফুড আইটেমের স্বাদ নিতে পারবেন।
মেন্যুতে থাকছে গোল্ডেন কোস্টাল ফিশ কেক, ভিয়েতনামিজ ফ্রেশ রাইস পেপার রোল, টুনা টাকোসসহ আরও নানা পদ। সিগনেচার আইটেম হিসেবে পরিবেশন করা হবে চার্ড ব্ল্যাক টাইগার প্রন, ফায়ার-গ্রিলড অক্টোপাস, সিয়ার্ড টুনা মেডালিয়ন এবং স্টিমড ক্র্যাব ক্লাস্টারস।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আন্দামান রেড স্ন্যাপার নিউং মানাও, যা লাইভ কার্ভিং স্টেশন থেকে সরাসরি পরিবেশন করা হবে। স্যুপ ও মূল খাবারের তালিকায় রয়েছে বে ফিশারম্যান’স সিফুড চাউডার এবং টম ইয়াম সিফুড রাইস।
ডেজার্টে অতিথিদের জন্য থাকছে মিষ্টি দই ক্রিম ব্রুলি, যা পুরো অভিজ্ঞতাকে করবে আরও পরিপূর্ণ।
মনোরম শহরের দৃশ্য, আরামদায়ক পরিবেশ এবং বৈচিত্র্যময় সি-ফুডের সমাহারে এই আয়োজনটি সি-ফুডপ্রেমীদের জন্য এক অনন্য গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আয়োজকদের আশা।
প্রত্যেকে এই ডাইনিং অভিজ্ঞতাটি সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত উপভোগ করতে পারবে। সেবার মান বজায় রাখা এবং খাদ্যের অপচয় কমানোর লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিএইচ
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৪গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ৫জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৬ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৭চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ১০স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত