
রেমিট্যান্সের ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীরা কোন দিন থেকে পাবেন সেই তারিখ স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশন অনুযায়ী ২০১৯ সালের ১ জুলাই থেকে এ প্রণোদনা পাবেন গ্রাহক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, রেমিট্যান্স প্রণোদনার বিষয়ে চলতি বছরের ১১ মার্চ একটি সার্কুলার জারি করা হয়। সেই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন শিপিংলাইন্স ও এয়ারলাইন্স কোম্পানির বিদেশ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিংলাইন্স ও এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার ও এয়ার ক্রাফট পাইলট এবং বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ বা অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে উক্ত অর্থের উপর নগদ সহায়তা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছিল।
তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেই সার্কুলারে বর্ণিত অবিলম্বে কার্যকর বলতে কোনো কোনো ব্যাংক ২০১৯ সালের ১ জুলাই এবং কোনো কোনো ব্যাংক সার্কুলারের তারিখ হতে রেমিট্যান্স বিবেচনা করে গ্রাহককে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করছে। এতে করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই নতুন করে স্পষ্ট করা যাচ্ছে, ‘এ নির্দেশনা ২০১৯ সালের ১লা জুলাই থেকে কার্যকর হবে এবং অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করবেন।’
- ১আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ২আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৩পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৬জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৭বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৮পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৯অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ১০৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু





পাঠকের মতামত