ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬ ৭:৪৫ পিএম , আপডেট: এপ্রিল ১২, ২০২৬ ৭:৪৬ পিএম

রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি পেয়ে “টপ টেন অ্যাওয়ার্ড” লাভ করেছে। রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । রূপালী ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. জাকির হোসেন ।

রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই অর্জন রূপালী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...