
রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার। গোল্ডেন হ্যান্ডশেখের কারণে এখন আমাদের ভালো চালক, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। রেলের সার্ভিসটা উন্নত করতে বন্ধ রেলপথ চালু ও আধুনিকায়নের কাজ চলছে।
রাজবাড়ী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি হালিমা আকতার শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত