ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫ ৩:৫৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরপশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে রেলপথ অবরোধ করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী।

তিনি বলেন, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে, তবে এই অবরোধের সময়ের উপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে।

স্টেশন সূত্রে জানা যায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০ টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...