
আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছে উয়েফা নেশনস লিগ। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের প্রথম ম্যাচে শনিবার দিবাগত রাতে, প্রতিপক্ষ ফুটবল বিশ্বকাপের বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া।
আসর শুরুর গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজেদের অধিনায়ক ও দলের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নাও পেতে পারে পর্তুগাল। কেননা তার পায়ে সংক্রমণ দেখা দিয়েছে। যে কারণে দলের সঙ্গে প্রথম ম্যাচের অনুশীলন করবেন না রোনালদো।
আপাতত এন্টিবায়োটিক সেবনের মাধ্যমে দ্রুত সেরে ওঠার চেষ্টা করছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। যাতে করে খেলতে পারেন সুইডেনের বিপক্ষে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ খবর জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
সত্যিই যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে না পারেন রোনালদো, তাহলে বাড়বে তার গোলের সেঞ্চুরির অপেক্ষা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ৯৯টি। আর মাত্র একটি গোলেই পূরণ হবে সেঞ্চুরি। যা হয়তো দেখা যেতে পারে সুইডেনের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে।
এদিকে রোনালদোর বিষয়ে অনিশ্চয়তা থাকলেও তরুণ ফরোয়ার্ড রেনাতো সানচেজের বিষয়ে কোনো সংশয় নেই পর্তুগাল ফেডারেশনের। দলে যোগ দেয়ার জন্য নেয়া মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে পারেননি প্রথম ম্যাচে খেলতে পারবেন না সানচেজ।
- ১ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৩মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৫শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৬সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১০বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত