
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আগামী ৭ নভেম্বর (রবিবার) থেকে পুঁজিবাজারে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “SKICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫২। কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দকৃত শেয়ার ০২ নভেম্বর জমা হয়েছে। এর আগে গত ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
গত ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলণের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ২মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৪নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৭দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ৮ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৯সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ১০টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৬ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত