প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ ৭:৩৬ পিএম

রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত নয় জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো দেশটিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১ টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে নয় জন মারা যান। অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।

দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন।

তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার

পাঠকের মতামত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...