
ইতিহাস গড়লেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ফারজানা হক আর নাহিদা আক্তার। নারী ক্রিকেটে দেশের সেরা র্যাংকিংয়ে পৌঁছে গেছেন এই দুজন।
মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে অনেক প্রথমের জন্ম দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে হারিয়েছে ভারতের মেয়েদের। প্রথমবারের মতো টাই করে সিরিজও শেষ করেছে সমতায়।
এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান ফারজানা হক। শেষ ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। ডানহাতি এই ব্যাটার ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।
তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ও হন ফারজানা। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ের সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটার। এর আগে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সেরা র্যাংকিং ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ডানহাতি ব্যাটার ২৫তম স্থানে ছিলেন।
ওয়ানডে বোলার র্যাংকিংয়ে ইতিহাস গড়েছেন নাহিদা আক্তার। পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৯ নম্বরে। শেষ ম্যাচে তিনটিসহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারও দেশের হয়ে সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন। এর আগে বোলিংয়ে দেশের সেরা র্যাংকিং ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা।
এছাড়া বোলার র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন এবং রাবেয়া খান। সুলতানা ২১ ধাপ এগিয়ে ৫৭তম, রাবেয়া ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত