প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪ ২:২৪ পিএম

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম ও প্রধান সহকারী মোরশেদ আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

রবিবার (১১আগষ্ট) সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে একাত্মতা পোষণ করেন শিক্ষকরাও।

এসময় তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, দুর্নীতি ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ কর্তৃক হেনস্তার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এবং সকল শিক্ষার্থীদের নিশ্চিন্তে ক্লাস করার লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ নানান অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলো। কলেজে ছাত্রলীগের কর্তৃত্ব করার সুযোগ করে দিয়েছি। সাধারন শিক্ষার্থীরা নানান ভাবে হেনস্তার শিকার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। তাই আমরা কলেজের অধ্যক্ষের পদত্যাগ সহ ১২দফা দিয়েছি। অচিরেই আমাদের দাবি না মানলে আমরা আরো কঠোর কর্মসূচি হাতে নেবো।

শিক্ষকরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে অধ্যক্ষ কলেজে আসছেন না। তার অনুপস্থিতে প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কলেজ খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ করতে থাকেন।

তারা আরো বলেন, কলেজ অধ্যক্ষ রাজনৈতিক লেজুড়বৃত্তি, অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, তুচ্ছ কারণে কয়েকজন দরিদ্র কর্মচারীকে চাকরিচ্যুতকরণ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্টকরণ করেছে। আমরা তার অপসারণ ও আর্থিক অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...