সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ৩০ জুন ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের ভিত্তিতে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ লভ্যাংশের ভিত্তিতেই কোম্পানির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।
ডিএসইর সর্বশেষ শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে।

পাঠকের মতামত