
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসির পরিচালনা পর্ষদ তাদের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান নিউএশিয়া সিনথেটিকস লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৪ জুন ২০২৬ অনুষ্ঠিত এমএসএমের পরিচালনা পর্ষদের সভায় এনএসএলের পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, এনএসএলের বিদ্যমান ৬৬ কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়িয়ে ৯০ কোটি টাকায় উন্নীত করা হবে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট পরিশোধিত মূলধন দাঁড়াবে ৯০ লাখ সাধারণ শেয়ার, যার প্রতিটির অভিহিত মূল্য ১০০ টাকা।
উত্তোলিত অতিরিক্ত অর্থ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নতুন জমি ক্রয়, আনুষঙ্গিক বিনিয়োগ, অন্যান্য কর্পোরেট প্রয়োজন এবং এনএসএলের বিভিন্ন দায়-দায়িত্ব পরিশোধে ব্যবহার করা হবে।
এনএসএলের পরিচালনা পর্ষদ মূলধন বৃদ্ধির অংশ হিসেবে এমএসএমকে তাদের বিদ্যমান মালিকানা অনুপাতে অতিরিক্ত ২৩ কোটি ৮৩ লাখ ৩ হাজার ২০০ টাকার শেয়ার গ্রহণের প্রস্তাব দিয়েছে। মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদও এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর ফলে এনএসএলে এমএসএমের মালিকানার হার অপরিবর্তিত থেকে ৯৯ দশমিক ২৯৩ শতাংশ থাকবে।
সহযোগী প্রতিষ্ঠানের নতুন শেয়ার সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থ এমএসএমের নিজস্ব অভ্যন্তরীণ তহবিল থেকে সরবরাহ করা হবে।
পর্ষদের মতে, এনএসএলের প্রস্তাবিত মূলধন পুনর্গঠন, ঋণ দায় পরিশোধ, অতিরিক্ত জমি অধিগ্রহণ এবং আনুষঙ্গিক বিনিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি কার্যক্রমকে আরও অর্থনৈতিক ও দক্ষভাবে পরিচালনায় সহায়ক হবে।
কোম্পানি আরও উল্লেখ করেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় এনএসএলের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। ২০১০ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এমএসএমের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রকল্পটি স্থগিত থাকলেও ভৌগোলিক সংযুক্ততা, অবস্থানগত সুবিধা এবং নিরাপত্তাজনিত কৌশলগত বিবেচনায় এনএসএলকে পূর্বচুক্তিবদ্ধ কিছু গুরুত্বপূর্ণ জমি ক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে। ফলে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন দেখা দিয়েছে।
এসকেএস
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত