ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল।
এসকেএস

পাঠকের মতামত