জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫ ৫:১৯ পিএম

নাটোরের লালপুরে ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতা ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন তোফাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নিজ বাসা থেকে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, লালপুর উপজেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা যায়, এ পর্যন্ত ডেভিল হান্ট ফেজ–২ এর অভিযানে লালপুর উপজেলা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আরও গ্রেফতার হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...