
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে খুশিমনি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহড়কায়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর এইক গ্রামের মোঃ সোহাগের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হয়। পরে খুশিমনি রাতের খাবার খেয়ে স্বামীর বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে তার ঘুম না ভাঙায় বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। খবর পেয়ে নিহতের পিতার বাড়ির লোকজন তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খুশিমনি এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মোঃ সোহাগ পেশায় একজন মাইক্রোবাস চালক। স্থানীয়দের দাবি, দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। পারিবারিক কলহের জেরে রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয় এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
লালপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত