জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২৬ ২:৩৮ পিএম

নাটোরের লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত শোভাযাত্রাটি উপজেলার লালপুর চিনিবটতলা থেকে শুরু হয়ে লালপুর ত্রীমোহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা রিকশা ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান চঞ্চল সহ শ্রমিক নেতৃবৃন্দ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...