
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)। মঙ্গলবার ( ৭মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম নিশ্চিত করেবলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।
এর আগে সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।
বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতীয় নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
এআরএস
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত