
তোমার সুন্দর পৃথিবীর নীল আকাশে
আজ ক’দিন একটু একটু করে মেঘ জমছিল,
কখনো একটু রোদ,
আবার বৃষ্টি! আবার রোদ!!
এভাবেই চলছিল মেঘ, বৃষ্টি-
আর রোদেদের লুকোচুরি খেলা!
আমি মানি পৃথিবীটা তোমার!
তবে আকাশটা কিন্তু আমার!
জানতো!?
তুমি যখন আমার আকাশ থেকে
আরেক আকাশে চলে গেছো!
তখন আমার আকাশে-
বিজলি চমকে চমকে-
শুরু হলো বৈরীবাতাস,
ভারী বর্ষণসহ শুরু হলো হারিকেন,
নার্গিস, খাইরুন, তিতলি, তাইফুন,
আম্ফান, মহাসেন, সাইক্লোন আর টর্নেডো!
মুহুর্তে লন্ডভন্ড হয়ে গেল –
পৃথিবীর আকাশপাড়ের সব কিছু।।
সমুদ্র ফুঁসে উঠে শুরু হলো জলোচ্ছাস!
একসময় প্রাণঘাতি এসব তান্ডবে
জ্ঞান হারিয়ে ফেলি,
নিজেকে আবিস্কার করি-
এক মৃত্যুপুরিতে!
কি ভয়ঙ্কর সেই মৃত্যুপুরি
নিজকে নিজেই প্রশ্ন করি-
বেঁচে আছি কি আমি?
হ্যা বেঁচে আছি!
তবে এটাও এক প্রকার মৃত্যু!
তবু অতি ধীরে চোখ মেলে তাকাই
মনে হয় সব অন্ধকার!
আমি কি অন্ধ হয়ে গেছি???
না!
ক্ষীণ আলোয় আবছা আবছা
দেখেছি তোমায়!
আর হাতরে হাতরে
খুঁজে চলেছি অবিরত!
কিন্তু খুঁজে পাইনি, ছুঁতে পারিনি তোমায়!
একটা সময় শ্বাস বন্ধ হয়ে-
বুকের মধ্যে বিভৎস কষ্ট অনুভব করি!
আমার ভীষণভাবে জল তেষ্টা পেয়ে যায়!
কোথাও তো কেউ নেই!!!
কে দেবে এক ফোটা জল???
আমি বেশ জানি,
কখনো পাসপোর্ট ইমিগ্রেশনে-
ডিপার্চার সীল পরার সাথে সাথেই-
ফিরে আসা যায় না!
তেমনি অন্য আকাশ থেকে
আমার হাজার কোটি ডাকেও-
চাইলেই তুমি আসতে পারবেনা-
মেয়াদান্তে এরাইভাল সীল না পরা অবধি!!
তবু হিতাহিত জ্ঞান হারিয়ে-
তোমায় অস্ফুট স্বরে বলি-
খুব চিৎকার করে বলি
শুনছো———-ও?
অনেক কষ্ট হচ্ছে আমার—!
তুমি কি একটিবার আসবে?
একটু জল দিয়ে ভিজিয়ে দেবে
আমার তৃষ্ণার্ত কন্ঠ নালী”?!
আমার সে আর্ত চিৎকার
পৌছায় না তোমার কান অবধি!!
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত