
২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল হয়েছে। প্রতিবারের মতো এবার একঝাঁক তারকা লড়েছেন।েএর মধ্যে কেউ বিজয়ী হয়েছেন, আবার অনেকে হার মেনেছেন। একনজরে দেখে নেওয়া যাক নির্বাচনী ময়দানে কোন কোন তারকা জয়ী ও পরাজিত হয়েছেন।
এই প্রথম নির্বাচনে নেমেছিলেন কঙ্গনা। রাজনীতিবিদ হিসেবে তার শুরুটা ভালো হয়েছে। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিনেত্রী।
চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী। উত্তর প্রদেশের মথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’। কংগ্রেস নেতা মুকেশ ধনগরকে তিনি ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোটে হারিয়েছেন।
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপির নেতা এস এস আলুওয়ালিয়াকে ৫৯ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অরুণ গোভিল বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। উত্তরপ্রদেশের মেরট আসন থেকে জয়ী হয়েছেন তিনি।
অভিনেতা তথা নেপথ্যকণ্ঠী সুরেশ গোপী কেরালার ত্রিশুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছিলেন। সুরেশ কমিউনিস্ট দলের নেতা বি এস সুনীল কুমারকে ৭৫ হাজার ৬৮৬ ভোটে পরাজিত করেছেন।
বিজেপি নেতা মনোজ তিওয়ারি উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে হারিয়েছেন। ১ লাখ ৩৮ হাজার ৭৭৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী হারিয়েছেন তিনি।
রবি কিষাণ বিজেপির প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি ১ লাখ ৩ হাজার ৫২৬ ভোটে পরাজিত করেছেন।
টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছিলেন। এই অভিনেত্রী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ২ লাখ ৫৮ হাজার ২০১ ভোটে হারিয়েছেন।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল দলের প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দ্রের প্রার্থী ছিলেন। শতাব্দী ১ লাখ ৯৭ হাজার ৬৫০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজার ৭৫৩ ভোটে পরাজিত করেছেন ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনই পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রের প্রার্থী ছিলেন। রচনা তৃণমূলের হয়ে নির্বাচন লড়েছিলেন। আর লকেট ছিলেন বিজেপির প্রার্থী।
এছাড়া জোড়া ফুলের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। তিনি তৃণমূলের টিকিট পেয়েছিলেন। বিজেপির হেভিওয়েট প্রার্থী ডিজাইনার অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।
এবারও পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তারকা অভিনেতা ও প্রযোজক দেব। তিনি ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার বিপরীতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
বর্ষীয়ান অভিনেতা রাজ বব্বর পরাজিত হয়েছেন। তিনি হরিয়ানার গুরগাঁও কেন্দ্রে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন। বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংয়ের কাছে ৭৫ হাজার ০৭৯ ভোটে পরাজিত হয়েছেন বলিউড তারকা। এছাড়া ভোজপুরি তারকা পবন সিং পরাজিত হয়েছেন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত