
এস. এম সাইফুল ইসলাম কবির, সুন্দরবন
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটের শরণখোলায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদী শাসন না করে এবং মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় গোড়া থেকেই ধস শুরু হয়েছে। সামান্য ঢেউয়ের আঘাতেই বাঁধ ভেঙে পড়ছে, সৃষ্টি হচ্ছে ধস।
ঘূর্ণিঝড় রেমালের পর অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে বাঁধের বিভিন্ন অংশ একের পর এক ভেঙে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের হাজারো পরিবার।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন হাওলাদার অভিযোগ করে বলেন, পুরনো বেড়িবাঁধটি সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন বাঁধ নির্মাণ হলেও তা একেবারেই টেকসই হয়নি। নিম্নমানের কাজ হয়েছে। নদী শাসন না করেই বাঁধ নির্মাণ করায় প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। দ্রুত নদী শাসন না করলে এই বাঁধ টিকবে না।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, গত বছর ঘূর্ণিঝড় রেমালে ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে ইমার্জেন্সি কাজ করা হয়েছে। ইতিমধ্যে জাইকার অর্থায়নে সাত কোটি টাকার কাজ শুরু হয়েছে। এছাড়া ৩০ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট পেলে সাউথখালী ও বগী এলাকায় নদী শাসনসহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।
এম জি
- ১৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ২স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৭শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ১০নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে





পাঠকের মতামত