
দোহায় তালেবান ও আফগানিস্তান সরকারের মধ্যে চলছে শান্তি আলোচনা। আর এর মধ্যেই বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তালেবানরা আফগানিস্তানের উরুজগানে একটি চেক পোস্টে হামলা চালিয়ে ২৮ পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। খবর আল জাজিরার।
হত্যার বিষয়টি স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি মোহাম্মদ ইউসুফ আহমাদি। অবশ্য মোট ৩১ জন পুলিশ ছিল। তাদের মধ্য থেকে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে উরুজগানের গভর্নর জেলজাই ইবাদি বলেছেন, তালেবান যোদ্ধারা দক্ষিণ আফগানিস্তানে ২৮ পুলিশ সদস্যকে আটক করে তাদের আত্মসমর্পন করতে বলে এবং আত্মসমর্পণ করলে তাদের নিরাপদে বাড়ি যেতে দিবে বলেও প্রতিশ্রুতি দেয়। তারা যখন অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করে তখন তাদের সবাইকে হত্যা করে তালেবানরা।
অবশ্য ইউসুফ আহমাদি ভিন্ন কথা বলছেন। তিনি জানিয়েছেন পুলিশ বাধ্য করেছে তালেবান যোদ্ধাদের অস্ত্র চালাতে। কারণ, তারা আত্মসমর্পন করতে চায়নি।
এর আগে গেল রোববার ১৪ জন আফগান পুলিশ ও সৈন্যকে হত্যা করেছিল তালেবানরা। এবার ২৮ জনকে হত্যা করলো।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত