
বেতন-ভাতা, ভাতাদি ও পেনশন সুবিধা বৃদ্ধিসহ নানা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাআশিফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল জলিল।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর হলেও তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা হয়েছে। দেশে শিক্ষাক্ষেত্রে আজও বিরাজ করছে চরম বৈষম্য। তারা অবিলম্বে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০ শতাংশে উন্নীতকরণ, উৎসব ভাতা শতভাগ প্রদান, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধ এবং নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জোর দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। নয়তো সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. রুহুল আমিন, মুফতি আখতারুজ্জামান, অধ্যক্ষ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বখতিয়ার উদ্দীন, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক গোলাম আজম, মাওলানা শফিকুল ইসলাম, ড. মিজানুর রহমান, অধ্যাপক শাহজাহান কবির, মাওলানা আব্দুল বারী, উপাধ্যক্ষ আব্দুল মুজিত, অধ্যক্ষ আনারুল ইসলাম ও মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, একটি উন্নত জাতি গঠনের জন্য শিক্ষকদের সম্মান, আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি।
সমাবেশ শেষে বিকাল সাড়ে ৫টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পার্কে গিয়ে শেষ হয়।
বিএইচ
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত