
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অসংগতি দূর করার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা
বুধবার (১৫ জুলাই) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
এতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে সমবেত হন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ ছাড়া তারা দেশজুড়ে জলাবদ্ধতা, বৃষ্টি ও কর্দমাক্ত রাস্তা থাকা সত্ত্বেও পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্রে ভুল থাকা, দূরবর্তী পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষকদের একাংশের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বাসস্ট্যান্ডের দুই পাশে দুই শতাধিক যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে উপজেলা কার্যালয়ে যান।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে শামীম হৃদয়, নাহিদ, আহসান জুবায়ের, শাহিন ও শিহাব বলেন, প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।
পরে তারা কেন্দ্র পরিবর্তন ও শিক্ষকদের দুর্ব্যবহারের প্রতিকারসহ ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন তারা।
ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “শিক্ষার্থীরা তাদের কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করি এবং তাদের দাবিগুলো লিখিতভাবে জানাতে বলি।
পরবর্তীতে শিক্ষার্থীরা আমার কার্যালয়ে এসে একটি স্মারকলিপি প্রদান করেছে। আমি এটি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি।
এ সময় শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে মনোযোগ সহকারে বাকি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেছেন ইউএনও।
বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান শেষে ফিরে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এনজে
- ১ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ২আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৩গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৪৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৫৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৬স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত