
শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সোমবার (১২ আগস্ট) কলেজের উপাধ্যক্ষ সুভদ্রা চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বদলি হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,মাজহারুল ইসলাম চৌধুরী সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ছাত্রলীগের নেতাকর্মীদের অসদুপায়ের সুযোগ করে দিতেন। পর্দা করার কারণে নারী শিক্ষার্থীদের কটাক্ষ, হোস্টেল-মাঠ সংস্কার না করে টাকা আত্মসাৎ এবং আইসিটি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হলেও ল্যাবগুলোতে অনুশীলন করতে না দেওয়াসহ নানা অপকর্মে জড়িত ছিলেন।
সাদিয়া আক্তার নামে ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন বিভাগের এক শিক্ষার্থী বলেন, তিনি আওয়ামী লীগের মদদপুষ্ট একজন শিক্ষক ছিলেন। ক্যাম্পাসে অলিখিতভাবে ছাত্রলীগ ছাড়া অন্য সবার রাজনীতি নিষিদ্ধ রেখেছিলেন। যার কারণে অনেক সাধারণ শিক্ষার্থী তাদের হাতে নির্যাতিত হলেও তিনি কখনোই এ বিষয়ে পদক্ষেপ নেননি। সব সময় নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান বলে জাহির করতেন। আমরা মেয়েরা পর্দা করার কারণে বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছি।
আবদুর রহমান নামে প্রতিষ্ঠানের অপর এক শিক্ষক বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর স্যারের বিরুদ্ধে পূর্বের অনেকগুলো অভিযোগের ভিত্তিতে আমরা তাঁর পদত্যাগ দাবি করলে প্রথমে তিনি তাতে অস্বীকৃতি জানালেও পরে শিক্ষার্থীদের তোপের মুখে বাধ্য হয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সুভদ্রা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন করে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পরে সোমবার বিকেলে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।বর্তমানে কলেজের সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, সাবেক ও বর্তমান কিছু শিক্ষার্থী সোমবার বিকেলে ক্যাম্পাসে হট্টগোল শুরু করেন। তারা আমার পদত্যাগ দাবি করে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সম্মানের কথা ভেবে আমি সেই কাগজে স্বাক্ষর করে দিয়েছি। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাকে অন্যত্র বদলির বিষয়ে অনুরোধ করেছি।
এসকে
- ১দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ২কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ৩লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৭ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৮চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৯গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ১০ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৪মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৫পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৮চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
- ৯বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত