
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।
শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে বার্সিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হালসা কলেজ আমার আবেগের জায়গা। আমার বাবা একসময় এই কলেজের সভাপতি ছিলেন। যার কারনে আমি আবেগের জায়গা থেকে এই কলেজের উন্নয়ন চায় লেখাপড়ায় ভালো ফলাফল দেখতে চাই। শিক্ষার মান বাড়িয়ে এ এলাকার উন্নয়নে এগিয়ে যাক সেই কামনা করি।
আগামীতে ভালো ফলাফল করে এই কলেজ এগিয়ে রাখতে শিক্ষার্থীদের পড়ালেখার উপর গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। ক্লাসের পাশাপাশি কোচিং করাসহ ভালো করে পড়ালেখা করতে হবে। এই কলেজে গত বছর পাশের হার ৩৫℅ছিলো আগামীতে যে এই শিক্ষার পাশের হার বাড়ে তবেই আমি তোমাদের প্রতি খুশি হবো।
শিক্ষকের নৈতিক দায়িত্ব সময়মতো ক্লাস নেওয়া উল্লেখ করে তিনি বলেন তিনি বলেন, শিক্ষকের দায়িত্ব শুধু চাকরি হিসেবে নয় আপনারা সময়মতো ক্লাস পরীক্ষা নেবেন। কারন, শিক্ষার গুণগতমান যদি ঠিক থাকে, তাহলে সেই শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষিত জনগোষ্ঠী নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারবে। তাই শিক্ষিত হয়ে এ সমাজ তথা দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে হবে।
এই কলেজের নানান সংকট রয়েছে শীঘ্রই সেগুলো আপনাদের সাথে নিয়ে সমাধান করে এই কলেজের শিক্ষার মান বাড়াতে কাজ করতে হবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এজন্য নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে এবং শিক্ষার্থীদের নিজেকে স্মার্ট করে গড়ে তোলার জন্য কম্পিউটার স্কিল বিতর্ক চর্চাসহ নানান প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে গড়ে তুলতেও পরামর্শ দেন তিনি।
হালসা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদের সভাপতিত্বে এবং অধ্যাপক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মিজানুর রহমান, বিদ্যূৎসাহী সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত ছিলেন।
এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত