প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২ ৭:০৬ পিএম , আপডেট: ডিসেম্বর ৩, ২০২২ ৭:২৮ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শীতজনিত রোগে গত দুই দিনে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব শিশু মারা যায়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজি। তিনি জানান, হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১ শিশু এবং পরের ২৪ ঘণ্টায় ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, বর্তমানে ওয়ার্ডটিতে ৬২৩টি শিশু ভর্তি আছে। তাদের বেশিরভাগই শীতজনিত সমস্যায় ভুগছে। তবে তাদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান উপ-পরিচালক।

শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এ সময়টাতে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে- এমন আশঙ্কার কথা জানিয়ে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। নবজাতক শিশুদের সুচিকিৎসায় চিকিৎসক-নার্স এবং অন্যান্য কর্মচারীরা তৎপর আছে।

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...