
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর ফজলুল হক পলাশ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিলি রহমান ।
সরেজমিনে দেখা যায়, একাডেমিক ভবনের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের একাধিক ব্যাচের শিক্ষর্থীরা। পিঠা উৎসবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ টি ও অর্থনীতি বিভাগের ৭টি স্টল। বাহারি নামের পিঠাগুলো খেতে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্কুট পিঠা, পাটিশাপ্টা, নকশা পিঠা, নারিকেল পিঠা, কলি পিঠাসহ রয়েছে আরও নানান পিঠা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মুকিম আহমেদ বলেন, আমাদের স্টলে নানা রকমের পিঠা ও হাঁসের মাংস রুটি আছে। ৩০ টাকা থেকে শুরু করে ১০০টাকা পর্যন্ত খাবারের মূল্য রাখা হয়েছে। দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এই আয়োজন।
পিঠা উৎসবে আসা ফার্মেসি বিভাগের ২৮ ব্যাচের শিক্ষার্থী ইয়াসিন বলেন, এ শীতে মায়ের হাতের পিঠা খুব মিস করছি। ক্যাম্পাসে বসে শীতের পিঠা খেতে পারছি। এজন্য উৎসবের আয়োজন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
পিঠা উৎসবে আসা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না সুলতানার অনুভূতি জানতে চাইলে বলেন, খুব ভালো লেগেছে। পিঠা উৎসব দারুণ জাকজমকতা ছিলো। নতুন নতুন পিঠার সাথে পরিচিত হয়েছি। তবে অনেক বেশি শিক্ষার্থীদের সমাগম ছিল সে তুলনায় জায়গার সংকীর্ণতা রয়ে গেছে।
পিঠা উৎসবের শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত