
ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নন। টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর তিনি হারিয়েছেন তার শীর্ষস্থান। ফোর্বস এবং ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মাস্ককে সরিয়ে বিশ্বের সেরা ধনীর জায়গা দখল করেছেন বিলাসী পণ্য বিক্রেতা এলভিএমএইচ গ্রুপের প্রধান নির্বাহী ও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট।
প্রায় চার দশকের চেষ্টায় বিলাসবহুল পণ্য সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৭৩ বছর বয়সী এ ফরাসি ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক গ্রুপ ‘মোয়েত হেনেসি-লুই ভুটন’ বা এলভিএমএইচের প্রধান নির্বাহী।
ফ্যাশন, জুয়েলারি, অ্যালকোহলের বাজারে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক এলভিএমএইচ। এগুলোর মধ্যে রয়েছে লুই ভুটন, ট্যাগ হিউর, সেফোরা, ডম পেরিগনন, ক্রিশ্চিয়ান ডিওর, ফেন্ডি, গিভেঞ্চি, মার্ক জ্যাকবস, স্টেলা ম্যাককার্টনি, লোওয়ে, লোরো পিয়ানা, কেনজো, সেলিন, সেফোরা, প্রিন্সেস ইয়টস, বুলগারি, টিফানি অ্যান্ড কোং প্রভৃতি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, মাস্কের সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৭৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ এখন ১৮৮ বিলিয়ন ডলার।
বছরখানেক আগেও ইলন মাস্কের ধন-সম্পদ দেখে কল্পনা করা যেতো না, এত দ্রুত শীর্ষ ধনীর আসন হারাতে পারেন তিনি। কারণ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তখন যোজন যোজন এগিয়ে ছিলেন এ মার্কিন ধনকুবের। তিনিই এখন আর্নল্টের চেয়ে ১০ বিলিয়ন ডলার পেছনে।
এর আগে বেশ কয়েক মাসের আইন প্রক্রিয়ার পর গত মাসেই টুইটারের মালিকানা বুঝে নিয়েছেন মাস্ক। সেখানে তিনি বিনিয়োগ করেছেন ৪৪ বিলিয়ন ডলার।
অনেকে মনে করছেন, টুইটার নিয়ে উদ্ভূত ঝামেলার কারণে ব্যাপক দরপতন হয়েছে টেসলার। ফলে সম্পদমূল্য কমেছে মাস্কেরও। মাস্ক নিজে টুইটারের ১৪ শতাংশ শেয়ারের মালিক।
একদিকে টুইটার কিনতে গিয়ে টেসলার কয়েক বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থার কারণে টেসলার গাড়ি বিক্রি আরও কমে আসার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এই দুটি বিষয় প্রভাব ফেলেছে টেসলার দরপতনে।
অন্যদিকে কয়েকটি দুর্ঘটনার পর বাজার থেকে টেসলার গাড়ি তুলে নেওয়া, সরকারি তদন্তের মুখে পড়াও টেসলার দরপতনের কারণ।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত