
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের এক উদ্যোক্তা কোম্পানিটির ১১ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির এই উদ্যোক্তা হলেন রাখি দাস গুপ্ত। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এই ঘোষণা দিয়েছেন।
ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে মূল বাজার থেকে তিনি তার ঘোষণা দেয়া শেয়ার কিনবেন।
ব্যাংকটির এই উদ্যোক্তা এর আগে ২৮ জুন ৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে ওই শেয়ার কিনে নিয়েছেন।
তবে ৬ জুলাই তিনি আরও ৯ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। তবে শেয়ার কেনা শেষ হয়েছে কিনা সেই তথ্য এখনো জানানো হয়নি। এর মধ্যে নতুন করে আরও ১১ লাখ শেয়ার কেনার ঘোষণা আসল এই উদ্যোক্তার কাছ থেকে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৮৫৩ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা পরিশোধী মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮৫ কোটি ৩২ লাখ ১১ হাজার ৮১৯টি।
এই শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪০ দশমিক ৬২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬ দশমিক ৩৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার আছে।
এদিকে সম্প্রতি চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা ১৮ পয়সা বেড়েছে।
মুনাফা বাড়লেও কোম্পানিটির ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থায় রয়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৮ টাকা ৮৯ পয়সা।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত