জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৬:২৩ পিএম

শেরপুর প্রতিনিধি

সীমান্তবর্তী পাহাড়-টিলা কর্তন ও নিধন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সীমান্তবর্তী বালিজুরি রেঞ্জ কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি, বালিজুরি রেঞ্জের সদর বিট কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।

সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধ্বস, বন্যাসহ জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। আর এতে করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়বে। সর্বোপরি বাংলাদেশের সার্বিক ক্ষতিসহ আমরা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বো। তাই আমাদের পাহাড়-টিলা ও এর প্রাণ প্রকৃতি রক্ষাসহ নিজেদের আরো বেশি বেশি পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে।তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদন্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

আলোচনা শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচীতে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...