
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীত যাত্রীবাহী বাস খাদে পরে সোহেল নামে ৩ মাস বয়সের এক শিশু নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ বিকাশ পরিবহনের ওই বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতীতে আসছিল। দুপুর ১২ টার দিকে খৈলকুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এসময় বাসের ২০ যাত্রী আহত হয়। নিখোঁজ হয় ৩ মাস বয়সের শিশু সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও শিশু সোহেল নিখোঁজ ছিল। খোঁজাখুজির ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা শিশু সোহেলের মৃতদেহ উদ্ধার করে। সোহেল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতদের সকলের বাড়ি ঝিনাইগাতীতে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে।
এম জি
- ১ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৪১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৫বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৬কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৮সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৯সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ১০ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৬চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৭হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৮বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ





পাঠকের মতামত